বাগডোগরা, ২১ মার্চঃ ধানের তুষের আড়ালে শাল কাঠ পাচারের চেষ্টা। বিহারে কাঠ পাচারের ছক বানচাল করলো বাগডোগরা বনদফতর।
জানা গিয়েছে, বাগডোগরা গোঁসাইপুর চেকপোস্টে একটি পিকআপ আটক করে উদ্ধার চোরাই শাল কাঠ। ঘটনায় গ্রেফতার পিকআপ ভ্যানের চালক বাবাই দেবনাথকে।
বনদফতর সূত্রে খবর, ধানের তুষের আড়ালে শাল কাঠ পাচার করা হচ্ছিল।শিলিগুড়ির শালবাড়ি থেকে এই শাল কাঠ নিয়ে বিহারে পাচারের ছক ছিল। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে বাগডোগরা বনদফতর।
