শিলিগুড়িতে ফের পথ দুর্ঘটনা! বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম দুই মহিলা

শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়িতে ফের পথ দুর্ঘটনা।বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় জখম হলেন দুই মহিলা।
জানা গিয়েছে, শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় দেড়টা থেকে দুটো নাগাদ একটি দ্রুতগতির চারচাকা গাড়ি পুরনিগমের জলের গাড়ি ও একটি স্কুটিতে ধাক্কা মারে। অভিযোগ,এর আগে অনুষ্ঠানস্থলের বাইরে বসে থাকা এক মহিলাকে ধাক্কা দেয় সেই গাড়ি।এরফলে মহিলার পা ভেঙে যায়।তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  
শিলিগুড়ির হায়দারপাড়া হরিপাল মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও এক মহিলাকে ধাক্কা মারে একই গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।  
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে শহরে একের পর এক দুর্ঘটনায় জেরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *