শিলিগুড়ি, ১৮ মার্চঃ ভোটের আগে বড়সড় সাফল্য এনজেপি থানা পুলিশের।অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক।ধৃতদের নাম রাজিব দত্ত ও সনৎ বর্মন।পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় দুটো নাগাদ ছোবাভিটা এলাকায় আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল দুই যুবক। খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত পৌছায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ধরে ফেলে পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
সনৎ বর্মনের বিরুদ্ধে আগেও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।
বুধবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়ে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
