রাজগঞ্জে স্কুল বাসের ধাক্কায় উল্টে গেল ফুচকার গাড়ি, আহত বিক্রেতা

রাজগঞ্জ, ১৭ ফেব্রুয়ারিঃ স্কুল বাসের ধাক্কায় উল্টে গেল ফুচকার গাড়ি, আহত হলেন ফুচকা বিক্রেতা।পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের সাহুডাঙ্গির ভেলকি পাড়ায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে একটি বেসরকারি স্কুল বাস শিশুদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল। সেই সময় একই রাস্তায় ফুচকার গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক বিক্রেতা। অভিযোগ, আচমকাই পেছন দিক থেকে সজোরে এসে ধাক্কা মারে স্কুল বাসটি। ধাক্কার জেরে ছিটকে যায় ফুচকার গাড়ি।বিক্রেতাও ছিটকে পড়েন।রাস্তার উপর ছড়িয়ে পড়ে ফুচকার সামগ্রী।

ঘটনায় আহত হন ব্যক্তি। দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।এদিকে বাসে স্কুলের শিশু শিক্ষার্থীরা থাকায় পরিস্থিতি বিবেচনা করে বাসটিকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। তবে বাসের গতিবেগ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।


গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, এলাকায় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা কড়াকড়ি করা হোক।যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *