শিলিগুড়ি, ২৩ মার্চঃ শিলিগুড়িতে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ৩ নম্বর ওয়ার্ডের দূর্গানগর, গুরুং বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল।যুবক পেশায় শিক্ষক।নাবালিকাকে পড়াতো সে।যুবকের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।সম্প্রতি ওই নাবালিকা যুবককে বিয়ের কথা বলে।এরপরই তাদের মধ্যে বিবাদ হয়। ঘটনার পর সোমবার সকালে নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
এরপর দ্রুত তাকে উদ্ধার করেহাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।স্থানীয় বাসিন্দারা সেই যুবকের বাড়িতে চড়াও হন এবং ভাঙচুর চালান।
খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়।ঘটনাস্থলে যান শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
