রাজগঞ্জ, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজগঞ্জে বিজেপি যুব মোর্চার তরফে ‘বিবেক যাত্রা’ ও যোগদান কর্মসূচির আয়োজন করা হল।
এই পদযাত্রা রাজগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হয়ে কালিনগর মোড়ে এসে শেষ হয়।এদিনের এই পথযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, ব্লক কনভেনর নিতাই মণ্ডল, রাজগঞ্জ যুব মোর্চার কনভেনর সিদ্ধার্থ পণ্ডিত, মহিলা মোর্চার নেত্রী প্রীতি বর্মন সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
পথযাত্রা শেষে কালিনগর মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। সভা মঞ্চ থেকেই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এদিন তৃণমূল সহ বিভিন্ন দল থেকে ২০টি পরিবার বিজেপিতে যোগদান করে।
স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান বিজেপি নেতৃত্ব।

