শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ডের তরফে ঘোগোমালি মাঠে ফ্রেন্ডশিপ কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হল।
এদিন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এসিপি ত্রিদিব সরকার, এসিপি অনির্বাণ মজুমদার এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
এসিপি অনির্বাণ মজুমদার বলেন, এই খেলায় মোট আটটি দল খেলছে।সাতটি শহরের বিভিন্ন জায়গার এবং একটি পুলিশের টিম রয়েছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর অংশ হিসেবে ফ্রেন্ডশিপ কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
