দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ ৬৬ জন ভোটারের নাম বাদ, ক্ষুব্ধ ভোটাররা 

নকশালবাড়ি, ৩০ মার্চঃ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে ডিলিট ভোটারদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঠিক তেমনি বাড়ছে ক্ষোভ ও বিক্ষোভ। এবারে ভোটার তালিকা থেকে ডিলিট হলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ আরও ৬৫জন।
জানা গিয়েছে, নকশালবাড়ির হাতিঘিসার ২৫/৬২ নম্বর বুথের সেবদুল্লা জোত প্রাথমিক বিদ্যালয়ের সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন ৬৬ জন।
৯৬৬ ভোটারের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম সম্পূর্ণ ভোটার তালিকায় ৪০জন ভোটারের নাম বাদ ও ১১১জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। এই অবস্থায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই ফের বাদ পড়ল ৬৬জন ভোটারের নাম।তবে এখনও পর্যন্ত ১১জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।নতুন করে নাম যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারির নাম। 
আসরফ আনসারির অভিযোগ, সংখ্যালঘু ও ২ আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বিজেপিকে সুযোগ করে দিতে এই কাজ করছে। সংবিধানের ওপর আমাদের আস্থা রয়েছে। আমাদের সুবিচার হোক এই দাবি করেন তিনি। ২০০২ সালে আমার বাবার নাম ছিল। ১৯৫১ সালে দাদু ভোট দিয়েছে এবং আমার সমস্ত নথিপত্র রয়েছে। এক‌ই অভিযোগ অন্যান্য বাদ পড়া ভোটারদের।গোটা ঘটনায় এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাদ পড়া ভোটাররা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *