জলপাইগুড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে মৃত্যু মোমো বিক্রেতার

জলপাইগুড়ি, ৩ মার্চঃ জলপাইগুড়িতে এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নাম।এই আতঙ্কে মৃত্যু হল এক মোমো বিক্রেতার।


জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের নয়াবস্তি পাড়ার বাসিন্দা গৌরাঙ্গ দে দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে ভোট দিয়ে আসছেন।তার পরেও নাম বাদ পড়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

আজ সকালে বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয়।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *