শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ আর্থিক অনটন, কঠিন জীবন সংগ্রাম, সমস্ত বাধা পেরিয়ে WBCS পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করলেন শিলিগুড়ির সৈকত গুহ।তার এই সাফল্যে গর্বিত শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গ।
শিলিগুড়ির কলেজপাড়ার বাসিন্দা সৈকত গুহর এই কৃতিত্বের খবর পেয়ে আজ তার বাড়িতে যান মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন কাউন্সিলর মিলি সিনহা ও মেয়র পারিষদ শোভা সুব্বা। সৈকতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিন মেয়র গৌতম দেব বলেন, সৈকতের বাবা আমার বন্ধু ছিলেন।কঠিন পরিস্থিতির মধ্যেও সৈকত যে লড়াইয়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
সৈকত গুহ বলেন, এই সাফল্যের পেছনে অনেক কষ্ট রয়েছে।একটা সময় বাবা ও ভাইকে হারিয়ে আমি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম।কিন্তু হাল ছাড়িনি। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছে।তারই ফল আজকের এই সাফল্য।
