শিলিগুড়ি, ২২ জানুয়ারি: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হল ওয়ার্ড উৎসব ‘নব দিগন্ত ২০২৬’। বুধবার এই উৎসবের শেষ দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র পরিষদ কমল আগরওয়াল। এছাড়াক উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রামভজন মাহাতো, মানিক দে সহ আরও একাধিক বিশিষ্ট অতিথি।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ওয়ার্ড উৎসবে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিদের দ্বারা।
