দেশব্যাপী ধর্মঘটের ডাক, মিশ্র প্রভাব শিলিগুড়িতে

শিলিগুড়ি,১২ ফেব্রুয়ারিঃ  আজ দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলি ধর্মঘটের ডাক দিয়েছে।  সেই ধর্মঘটের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নামেন ট্রেড ইউনিয়নের সদস্যরা।


এদিকে আজ থেকেই শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।  পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহন পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সেই কারণে শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল স্বাভাবিক ছিল।

বেশকিছু জায়গায় গিয়ে দোকান ও ব্যাঙ্কগুলি বন্ধ করাতে দেখা যায় বনধ সমর্থনকারীদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *