ভোটের আগে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার! শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ফের গ্রেফতার যুবক 

শিলিগুড়ি, ২০ মার্চঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃত যুবকের নাম গোপাল কর্মকার (২৪)। শিলিগুড়ির পাতিকলোনি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল যে এক যুবক শালবাড়ি এলাকা থেকে অস্ত্র নিয়ে শিলিগুড়ি জংশনের দিকে আসছে।সেই আগ্নেয়াস্ত্র ডেলিভারির পরিকল্পনা ছিল তার।
সেই তথ্যের ভিত্তিতেই প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং দার্জিলিং মোড় এলাকায় ওত পাতে। সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কোমর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।এরপরই যুবককে গ্রেফতার করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *