এনজেপি এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ শিলিগুড়ির অম্বিকানগর আন্ডারপাস এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম কার্তিক রায়। শান্তিপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রির উদ্দেশ্যে অভিযুক্ত একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ নিয়ে এসেছিল।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।এরপর তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।ঘটনায় গ্রেফতার করা হয় যুবককে।

এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তার তদন্ত করছে পুলিশ।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *