শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ।সেইসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় যুবককে।
ধৃত যুবকের নাম ভবেশ রায় (২২)।মাটিগাড়া এলাকার বাসিন্দা।ধৃত কোন অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল।তবে তার আগেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
