মাথাভাঙ্গা, ২৫ সেপ্টেম্বরঃ ১৫ বছরের এক নাবালিকা নিখোঁজ।মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।নাবালিকার খোঁজ না মেলায় উদ্বেগে পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর টিউশন যাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় নাবালিকা। নিখোঁজ নাবালিকার নাম শ্রুতি বর্মন। নিখোঁজ হওয়ার পরই পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়।
পরিবারের অভিযোগ, থানায় বিষয়টি জানানোর পর নাবালিকাকে খুঁজে বের করার আশ্বাস দেয় পুলিশ।তবে এখনও অবধি কোনো খোঁজ মেলেনি।এদিকে নাবালিকার মোবাইলে পাওয়া কয়েকটি অচেনা নম্বরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়।তবে বেশ কয়েকটি নম্বর বর্তমানে সুইচড অফ রয়েছে বলে পরিবারের দাবি।
ওই নম্বরগুলির সঙ্গে তাদের আগে কোনও পরিচয় বা যোগাযোগ ছিল না বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।পরিবারের তরফেও বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে।নাবালিকাকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছে পরিবার।





