শিলিগুড়ি, ৬ আগস্টঃ শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড, সেবক রোড-সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগ।হাতেনাতে ধরা পড়লো অভিযুক্তরা।
অভিযোগ, যেসব পার্কিং এলাকায় পুরনিগমের টেন্ডারের মাধ্যমে বৈধভাবে পার্কিং ফি সংগ্রহ করা হত, সেই টেন্ডারের মেয়াদ চলতি বছরের মার্চ মাসে শেষ হয়ে যায়। এরপর নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তি বেআইনিভাবে পার্কিং ফি আদায় করছেন।
বৃহস্পতিবার অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পুরোনো টেন্ডারের মালিক।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কোনও স্লিপ ছাড়াই বিভিন্ন গাড়ি চালকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল।বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সকলে।
