শিলিগুড়ি, ২২ নভেম্বর: আপনা শ্যাম পরিবারের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হল। এসএফ রোডের জাজোদিয়া মার্কেটে সকাল ১০টা থেকে এই শিবির শুরু হয়। বিকেল ৪টে পর্যন্ত এই শিবির চলবে।
আয়োজকদের মূল লক্ষ্য, মুমূর্ষু রোগীদের জন্য রক্তের জোগান নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
এই মহৎ উদ্যোগে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। তারা জানান, একজনের দান করা রক্তই অন্য কারও কাছে জীবনদানের কারণ হয়ে উঠতে পারে।





