বাগডোগরা, ৬ অক্টোবরঃ বাগডোগরার তারাবাড়ি এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনির ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করলো পুলিশ।
প্রসঙ্গত, শনিবার ভোরে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একটি পিকআপ ভ্যানে এবং ভাঙচুর করা হয়েছিল চারচাকার গাড়ি। এই ঘটনায় গরু চুরি করতে আসা ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করে মৃতের স্ত্রী।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাহুল শৈব্য নামে একজনকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আরও কারা যুক্ত তাদের খোঁজে তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।





