শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো সুকনা বনদপ্তর। সোমবার গভীর রাতে খাপরাইল এলাকায় অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে একটি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং প্রায় আড়াই কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়।
ধৃতের নাম দিলীপ দর্জি।মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে ১৯৫৯ সালের অস্ত্র আইন এবং ১৯৭২সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার তাকে কার্শিয়াং আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের আঁশ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে কোনও পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বন দফতর।





