খড়িবাড়ি, ৪ নভেম্বরঃ নদী থেকে বালি চুরি করে পাচার করতে গিয়ে পুলিশের গাড়ি দেখেই বালিবোঝাই ট্রাক্টর ছেড়ে পালাল চালক। দুটি ঘটনায় বালিবোঝাই ২টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, খড়িবাড়ির স্বর্ণমতী নদী থেকে বালি তুলে তা পাচার করতে যাচ্ছিল চালক। ভাল্লুকগাড়া রাস্তায় পুলিশ দেখতেই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালক।এরপরই পুলিশ বালিবোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে।
অন্যদিকে খড়িবাড়ির ভুলকা এলাকায় মেচী নদীতে অভিযান চালাতেই বালিবোঝাই ট্রাক্টর ছেড়ে পালায় চালক। দুটি ঘটনায় মোট ২টি বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ। বালি পাচার রুখতে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ ও ভূমি দফতরের উদ্যোগে।





