খড়িবাড়ি, ৪ নভেম্বরঃ দীপাবলির আগে বাজি নিয়ে সর্তক প্রশাসন।প্রশাসনের নির্দেশের পরও দোকানে নিষিদ্ধ বাজির ব্যবসা করার অভিযোগ। গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করলো খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে একটি গোডাউনে হানা দেয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। প্রথমে ব্যবসায়ীর দোকান ও পরে গোডাউনে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, ৩০০ প্যাকেট নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় বাজি ব্যবসায়ী বিকাশ আচার্য্যকে।
আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দীপাবলির সময় নিষিদ্ধ বাজির ওপর নজরদারি চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।





