শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল খালপাড়া ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট নতুন বস্তি এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেফতার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ কাদির।শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামঘাট নতুন বস্তির বাসিন্দা। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।
এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর পেছনে কোনও বড় মাদক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





