শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ শিলিগুড়িতে বিজেপির তরফে ‘গনতন্ত্র বাঁচাও’ মেগা পদযাত্রা আয়োজিত হল।এদিনের পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরা।
এদিন বাঘাযতীন পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারভিউ মোড়ে পৌছায়। পদযাত্রা শেষে আয়োজিত জনসভা থেকে তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল এবং বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিরোধী দলগুলির একজোট হওয়ার প্রচেষ্টাকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে পরাজিত শক্তিগুলি একত্রিত হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
আসন্ন পুর নির্বাচন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, হাওড়া থেকে শুরু করে শিলিগুড়িতেও বিজেপি ভালো ফল করবে বলে দাবি করেন তিনি। উত্তরবঙ্গের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী।
আসন্ন দীপাবলি ও ছটপুজো উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ছটঘাটগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারি এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।





