রাজগঞ্জ, ১৭ সেপ্টেম্বরঃ বালি পাচার রুখতে বেলাকোবা ফাঁড়ির পুলিশের অভিযান,২টি ডাম্পার সহ গ্রেফতার দুই চালক। মঙ্গলবার ভোররাতে রাজগঞ্জের বেলাকোবা বটতলা রোডে নাকা চেকিং চালিয়ে দুটি বালিবোঝাই ডাম্পার আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকা চেকিং চলাকালীন ডাম্পার দুটিকে আটক করে তল্লাশি চালানো হয়।সেইসময় চালকরা বালি পরিবহণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি ডাম্পার দুটিতে অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই করা ছিল বলেও অভিযোগ। এরপরই ডাম্পার দুটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং দুই চালককে গ্রেফতার করা হয়। ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বালি পাচার ও অবৈধ পরিবহণ বন্ধ করতে আগামীদিনেও নাকা চেকিং ও অভিযান অব্যাহত থাকবে।





