শিলিগুড়িতে বাড়িতে ঢুকে খুন ব্যক্তিকে, গ্রেফতার অভিযুক্ত

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ বাড়ির শৌচালয়ে নিয়ে গিয়ে ব্যক্তিকে খুনের অভিযোগ। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনিতে।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম বিপুল গুপ্তা(৪০)। তিনি হকার ছিলেন। খুনে অভিযুক্ত প্রতিবেশী রাম বর্মণকে গ্রেফতার করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে বিপুল গুপ্তার স্ত্রী ও ছেলে বিয়ে বাড়িতে গিয়েছিল। বাড়িতে এসে ব্যক্তিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরই দেখেন বাড়ির শৌচালয় থেকে রক্ত বাইরে বেরিয়ে আসছে। এরপর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসে খুনে অভিযুক্ত রাম বর্মণ। সেখান থেকে পালিয়ে যায়।পরে ঘটনার খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে অভিযুক্তকে এলাকা থেকে গ্রেফতার করে। যদিও খুনের কারণ জানা যায়নি।

শৌচালয়ের ভেতরে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও পরে শ্বাসরোধ করে ব্যক্তিকে খুন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes