শিলিগুড়ি, ২৯ আগস্টঃ ট্রেনে করে বাতিল নোট পাচারের অভিযোগ।অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি-র স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযুক্তের নাম সন্তোষ কুমার।বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত অসম থেকে কলকাতাগামী সরাইঘাট এক্সপ্রেসের জেনারেল কোচে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে ট্রেনে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বাতিল নোটের বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান যে, নোটগুলো কলকাতায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে নোটগুলি কে দিয়েছিল এবং কার কাছে হস্তান্তর করার কথা ছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে জিআরপি।
