শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ নাবালিকাকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো শিলিগুড়ির মহিলা থানার পুলিশ।ধৃতের নাম এমডি আলিমুদ্দিন।শিলিগুড়ির আদর্শ নগরের বাসিন্দা।
জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে ওই নাবালিকাকে বিয়ে করে এমডি আলিমুদ্দিন। অভিযোগ, বিয়ের পর নাবালিকা স্ত্রীকে মারধর এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে অভিযুক্ত স্বামী। নাবালিকা বর্তমানে তিন মাসের গর্ভবতী।পরে নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। এরপরই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





