শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ সমাজসেবামূলক উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো শিলিগুড়ি ACE রাউন্ড টেবিল ২৩২। ফ্লাইট অফ ফ্যান্টাসি কর্মসূচির মাধ্যমে ভারতী হিন্দি বিদ্যালয় এর একঝাঁক সুবিধাবঞ্চিত পড়ুয়াকে জীবনের প্রথম বিমানযাত্রার অভিজ্ঞতা উপহার দিল সংস্থাটি।
শনিবার বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ানে দিব্রুঘর অভিমুখে রওনা দেয় ছোট্ট যাত্রীরা। পুরো সফরে তাদের সঙ্গে ছিলেন রাউন্ড টেবিলের সদস্যরা।
এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয় ফ্লাইট অফ ফ্যান্টাসি হল Round Table India-র একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যার লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তব জীবনের গণ্ডির বাইরে এক নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।





