উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৯ আগস্টঃ রাখিবন্ধন উৎসবের দিন রাতে মাটিগাড়া থানা এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ।গ্রেফতার তিন অভিযুক্ত।

জানা গিয়েছে, লেলিন কলোনিতে বাড়ি ফেরার পথে তিনজন মদ্যপ যুবক ছাত্রীদের অশ্লীল মন্তব্য করে এবং এরপর তাদের হেনস্থা করতে শুরু করে।

যদিও ঘটনার প্রতিবাদ করে তিন ছাত্রী। তিন যুবককে মারধর করে খবর দেয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃতরা হল অশোক বর্মন, শিব বর্মন এবং সৌভিক রায়।তিনজনই শিবমন্দির এলাকার বাসিন্দা। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes