জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ জলপাইগুড়িতে বেকারির ম্যানেজারকে খুন।কয়েক ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করলো পুলিশ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত।ধৃতের নাম নূর আলম শেখ।
জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় একটি বেকারির ম্যানেজার হাফিজুর রহমান খুনের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই সাফল্য পেয়েছে কোতোয়ালি থানার পুলিশ।এই ঘটনায় বেকারির কর্মী নূর আলম শেখকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়িতে নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে বেকারির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নূর আলমকে চিহ্নিত করা হয়।নূর আলম মুর্শিদাবাদে পালিয়ে গিয়েছে খবর পায় পুলিশ। এরপর মুর্শিদাবাদ পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খুনের নেপথ্যে কী কারণ ছিল এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।





