রাজগঞ্জ, ৩০ অক্টোবরঃ সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে রাজগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হল বিজয়া সম্মিলনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন রাজগঞ্জ থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমাশাসক মইন আহমেদ, জলপাইগুড়ির ডিএসপি (ট্রাফিক) গ্যালসেন লেপচা, রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান ও নৃত্যের পাশাপাশি চলে মিষ্টিমুখ এবং একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়।
প্রশাসনিক আধিকারিক, পুলিশকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিজয়া সম্মিলনী।





