জলপাইগুড়িতে টোটো-বাইক চুরি করে পার্শ্ববর্তী জেলায় পাচার! পুলিশের জালে ৩

জলপাইগুড়ি, ২৬ আগস্টঃ চুরি যাওয়া টোটো ও বাইক পার্শ্ববর্তী জেলায় পাচারের অভিযোগ। বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অভিযান চালিয়ে চুরি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে দুটি বাইক ও চারটি টোটো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে টোটো এবং বাইক চুরির পর সেগুলি পাশের জেলায় পাচার করা হচ্ছিল। তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় পুলিশ।এরপরই আলিপুরদুয়ার ও কোচবিহারে অভিযান চালানো হয়।

ঘটনায় গ্রেফতার করা হয় আলিপুরদুয়ারের বাসিন্দা সুদীপ্ত দে, কোচবিহারের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী এবং সামসুল মিয়াঁকে।
পুলিশের অভিযানে দুটি চুরি যাওয়া বাইক এবং চারটি টোটো উদ্ধার হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত তিনজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes