রাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের খালটাজোত এলাকায় উদ্ধার হল একটি বিরল প্রজাতির কচ্ছপ।
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে কচ্ছপটি। এরপর দ্রুত খবর দেওয়া হয় আমবাড়ি-ফালাকাটা রেঞ্জ অফিসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা।কচ্ছপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা করা হয় কচ্ছপটির।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির। সাধারণত এই এলাকায় এই ধরনের কচ্ছপের দেখা মেলে না। কচ্ছপটি সুস্থ থাকলে প্রাকৃতিক পরিবেশে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।





