ফাঁসিদেওয়া, ২ নভেম্বরঃ বুলেরোতে করে মহিষ পাচারের ছক রুখে দিল পুলিশ। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর-ফুলবাড়ি জাতীয় সড়কের ঘটনা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে চারচাকার একটি বুলেরো গাড়ি আটক করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে তিনটি মহিষ উদ্ধার হয়। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম জাহিরুল ইসলাম এবং মুজাফ্ফর শেখ। ধৃতরা অসমের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।





