ফুলবাড়ি, ১ নভেম্বরঃ ফুলবাড়ির কামরাঙ্গাগুড়ি সংলগ্ন মহানন্দা নদী থেকে এক নবজাতক শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন নদীতে শিশুর দেহ ভেসে আসতে দেখে্ন স্থানীয়রা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শিশুটির বয়স দুই থেকে তিন ঘণ্টা অথবা আনুমানিক একদিনের হতে পারে। শিশুটির জন্মের পরই তাকে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এরপর নদীর স্রোতে ভেসে শিশুটির দেহ এসে পৌঁছয় কামরাঙ্গাগুড়ি সংলগ্ন এলাকায়।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





