শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ শিলিগুড়ির আনন্দময়ী কালী বাড়ির ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা।সেই শোভাযাত্রায় দেখা গেল এক ভিন্ন ছবি। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও, এই বিশেষ শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। যা নজর কাড়ল উপস্থিত সাধারণ মানুষের।
এদিন শোভাযাত্রায় সামিল হন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব, তৃণমূল নেতা শঙ্কর মালাকার এবং শিলিগুড়ির বিধায়ক ও পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বিভিন্ন রাজনৈতিক দলের এই নেতাদের একই শোভাযাত্রায় পাশাপাশি হাঁটতে দেখে রাজনৈতিক সৌজন্য ও সম্প্রীতির ছবি উঠে আসে।
এদিন আনন্দময়ী কালী বাড়ির শতবর্ষ পূর্তির এই অনুষ্ঠান ধর্মীয় আবেগের পাশাপাশি রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য বহন করে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একই শোভাযাত্রায় নেতাদের অংশগ্রহণের দৃশ্য হয়ে উঠল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।





