শিলিগুড়ি, ১ নভেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়ন পাড়া এলাকায় একটি ব্যাটারি শোরুমে আগুন।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শনিবার রাতে।যদিও তেমনভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, একটি ব্যাটারিতে আগুন লেগে ব্লাস্টের ঘটনা ঘটে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে।যদিও দীর্ঘক্ষণ পর দমকলের দুটি ইঞ্জিন এসে পৌছায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় চলে যায় দমকল কর্মীরা।
এলাকার বাসিন্দারা জানান, শোরুমে কোনোরকম নিরাপত্তা রক্ষী নেই।শোরুমের মালিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান এলাকার মানুষ।
খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





