নকশালবাড়ি, ৬ অক্টোবরঃ চা শ্রমিকদের বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল সিটু ও বিজেপি পন্থী সংগঠন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বোনাস দেয়নি চা বাগান কর্তৃপক্ষ।নিজেদের প্রাপ্য বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন নকশালবাড়ি চা বাগানের শ্রমিকরা।
এদিন চা শ্রমিকদের বোনাস আদায়ে রাস্তায় নামে বামপন্থী সংগঠন সিটু ও বিজেপি পন্থী সংগঠন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়ন।নকশালবাড়ির রাজ্য সড়কে বিক্ষোভ দেখানো হয়।
সিটু ও BTWU সংগঠনের দাবি, কোনো রাজনৈতিক সংগঠনের না হয়ে শ্রমিকদের স্বার্থে এই বিক্ষোভ।চা শ্রমিকদের বোনাস প্রদান করতে দলমত নির্বিশেষে বিক্ষোভে সামিল হয়েছি।এই বিষয়ে নকশালবাড়ি থানা ও নকশালবাড়ি বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি আজ শ্রম দফতর ও সাংসদ এবং শ্রম মন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলে সংগঠনের তরফে জানা গিয়েছে।





