কড়ি খেলার সময় বন্ধুকে নৃশংসভাবে খুন!অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি আদালত

জলপাইগুড়ি, ২৮ আগস্ট: কড়ি খেলার সময় নৃশংস হত্যাকান্ড, অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি জেলা আদালত।পাশাপাশি দোষীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০১৫ সালের ১৫ অক্টোবর ডুয়ার্সের চামুর্চি বনবস্তি এলাকায়। অভিযোগ, কড়ি খেলায় ব্যস্ত বন্ধু প্রেমচাঁদ লোহারকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে রুনাস দর্জি নামে এক যুবক।ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ।
এরপর প্রায় ১১ বছর ধরে আদালতে এই মামলা চলে। আদালতে মোট ১৬ জনের সাক্ষ্য ও বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে রুনাস দর্জিকে দোষী সাব্যস্ত করা হয়।

শুক্রবার জলপাইগুড়ি আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes