নকশালবাড়ি, ১৭ নভেম্বরঃ বন্যপ্রাণীর নজরদারিতে দিন রাত এক করে গভীর জঙ্গলে নিজেদের ডিউটি পালন করে বন কর্মীরা।নিজেদের স্বাস্থ্যের কথা উপেক্ষা করেই বন পাহারায় নিয়োজিত থাকতে হয় বছরের প্রতিদিন। বনকর্মীদের কথা চিন্তা করে কার্শিয়াং বন বিভাগের টুকরিয়াঝাড় রেঞ্জে একদিনের শিবির করলো পরিবেশ প্রেমী সংগঠন জাম্বু ট্রুপস।
টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীদের নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে আয়োজিত হয় এই শিবির।শিবিরে জরুরি অবস্থা হাতি আক্রমণ করলে অথবা সাপ কামড়ালে বা প্যানিক অ্যাটাক হলে কী কী করনীয় তা প্রর্দশন করা হয় ।বনের ভেতর প্যানিক অ্যাটাক হলে জরুরী অবস্থায় কিভাবে সিপিআর দেওয়া যাবে তা বনকর্মীদের ডেমোস্ট্রেশন দেখানো হয়।
মূলত ফ্রন্ট লাইন বনকর্মীদের সুরক্ষা ক্ষেত্রে স্বাস্থ্যর কথা চিন্তা করেই এই শিবির করা হয় মত পরিবেশ প্রেমী সংগঠনের।
টুকরিয়াঝাড় বনদফতরের রেঞ্জার জানান, এই শিবিরের মাধ্যমে অনেক বিষয় বোঝানো হয়েছে,যা আমাদের কর্মীদের কাজে আসবে।
এই শিবিরের মাধ্যমে বনকর্মীদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।





