নকশালবাড়ি, ২২ সেপ্টেম্বরঃ নকশালবাড়িতে পঞ্চায়েত দফতরের অধীনে থাকা সিএডিসি ফার্ম পরিদর্শন করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন সাতভাইয়া ফার্মে পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ও বিধায়ক দূর্গা মূর্মূকে নিয়ে ফার্ম পরিদর্শন করে মাটির ল্যাব পরীক্ষা ঘর ও কমিউনিটি হলের উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি ফার্মে শুকর, ছাগল, মাছ ও হাস মুরগী চাষ পরিদর্শন করেন মন্ত্রী।
ফার্মের কাজে খুশী হয়ে মন্ত্রী জানান, এটা অনেক পুরনো ফার্ম। ছোটোর মধ্যেও ভালো। এখানে চাষ ও প্রশিক্ষণ এবং পশুপালনের কাজ করে ফার্ম।





