শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ সাইকেল চুরির মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো খালপাড়া ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম বিশ্বজিৎ রায়।ফুলবাড়ি সংলগ্ন মার্ডার মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খালপাড়া এলাকায় ডাকাতির পরিকল্পনা করার অভিযোগে ১৯ সেপ্টেম্বর রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। একই মামলায় পলাতক অভিযুক্তদের খোঁজ চলছিল পুলিশের।কয়লা ডিপো এলাকায় এক অভিযুক্তের উপস্থিতির খবর পায়।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিশ্বজিৎ রায়কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়লা ডিপোর একটি খালি বাড়ি থেকে সাতটি চোরাই সাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।





