জলপাইগুড়ি, ১৬ নভেম্বরঃ ছটপুজোর ভোরে ব্যবসায়ীর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির দেশবন্ধু নগর এলাকায়।বাড়ি ফাঁকা থাকার সুযোগে ব্যবসায়ী রথীন কুন্ডুর বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালায় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ছটপুজো করে আসছেন রথীন কুন্ডুর পরিবার। ছটপুজোর ভোরে বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে।ঘটনার পরই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর জলপাইগুড়ি জেলা পরিষদের সামনে ভুয়ো পুলিশকর্মীদের খপ্পরে পড়ে হাতের আংটি ও সোনার চেন-সহ প্রায় ছয় লক্ষ টাকার সোনার গয়না খোয়ান তিনি। সেই ঘটনার মাত্র ১৪ দিনের মাথায় ফের বাড়িতেই চুরির ঘটনা ঘটে।
ছটপুজোর দিন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।





