শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির কৈলাস ঘাটে ছটপুজো ঘাটের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু।
এদিন ঘাট উদ্বোধনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও একই স্থানে পৃথক একটি মঞ্চের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্ব, পদাধিকারী, মণ্ডল নেতৃত্ব এবং দলের একাধিক কার্যকর্তা।
ছটপুজোকে কেন্দ্র করে এই আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। রথীন্দ্র বসু বলেন, বিগত ১০-১২ বছর ধরে তিনি শিলিগুড়ির ছটপুজো দেখে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোকে ঘিরে মানুষের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। দিনদিন আরও বেশি সংখ্যক মানুষ নিজেদের উদ্যোগে ছটপুজোর আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ এবং মানুষের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ছটপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান তিনি।





