শিলিগুড়ি, ২৯ অক্টোবর: শিলিগুড়িতে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।মৃতার নাম প্রিয়া মন্ডল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবং ন্যায়বিচারের দাবিতে আশিঘর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগ, প্রায় দু’বছর ধরে কৌশভ সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়ার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওযার পর অন্য এক তরুণীর সঙ্গে কৌশভের সম্পর্কের কথা জানতে পারে প্রিয়া। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে দুর্ব্যবহার ও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের আরও দাবি, গত ২৫ অক্টোবর বিয়ের বিষয়ে আলোচনা করতে কৌশভের বাড়িতে গেলে তাদের অপমান করা হয়। এরপর ২৮ অক্টোবর সকালে সবকিছু ঠিক থাকলেও পরে ঘর থেকে যুবতীর দেহ উদ্ধার হয়।
মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





