দিল্লি, ১২ জুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫।গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন।দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮,৪৯৮।গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৪১,৮৪২।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১,৪৭,১৯৪।
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭,৬৪৮।তামিলনাড়ু আক্রান্তের সংখ্যা ৩৮,৭১৬।দিল্লিতে আক্রান্ত ৩৪,৯৮৭।গুজরাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২,০৩২।উত্তর প্রদেশে আক্রান্ত ১২,০৮২।রাজস্থানে আক্রান্তের সংখ্যা ১১,৮২৯।মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ১০,২৪১।





