শিলিগুড়ি, ১ জুনঃ দার্জিলিং জেলায় নতুন করে আজ এখনও অবধি আরও ৫ জন করোনা আক্রান্ত। দার্জিলিং জেলাশাসক এস পান্নামবালাম জানিয়েছেন নকশালবাড়ির ২ জন, ফাঁসিদেওয়ার ১ জন ও বাতাসি কোয়ারান্টিন সেন্টারের ২ সাফাই কর্মী করোনায় আক্রান্ত। অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের এলাকার(জলপাইগুড়ি জেলার অন্তর্গত) ২ জন ও চোপড়ার ১ জনের দেহেও করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এই ৩ জন ডিসান সারি হাসপাতালে ভর্তি ছিলেন।
জানা গিয়েছে, নকশালবাড়ির আক্রান্ত ২ জন অটল চা বাগানের বাসিন্দা। কিছুদিন আগে সেখানকার এক মহিলার কোভিড পজিটিভ ধরা পড়ে। সেই মহিলার সংস্পর্শে এসেছিলেন এই ২ জন। ফাঁসিদেওয়ার আক্রান্তও পূর্বে আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন। তবে বাতাসি কোয়ারান্টিন সেন্টারের ২ সাফাই কর্মীর পজিটিভি ধরা পড়ায় তা নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে।
দার্জিলিং জেলায় আরও ৫, করোনা আক্রান্ত বাতাসি কোয়ারান্টিন সেন্টারের ২ সাফাই কর্মী

Share this story
More from উত্তরবঙ্গ
শিলিগুড়িশিলিগুড়িতে ছটপুজো ঘাটের উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু
শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির কৈলাস ঘাটে ছটপুজো ঘাটের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এদিন ঘাট উদ্বোধনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও একই স্থানে পৃথক একটি মঞ্চের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্ব, পদাধিকারী, মণ্ডল নেতৃত্ব এবং দলের একাধিক কার্যকর্তা। ছটপুজোকে কেন্দ্র করে এই আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের…
শিলিগুড়িরাজগঞ্জের সাহুডাঙ্গিতে ছিন্নমস্তা কালীপুজোর আয়োজন
রাজগঞ্জ, ১৫ নভেম্বরঃ আজ রাজগঞ্জের সাহুডাঙ্গিতে ছিন্নমস্তা কালীপুজো। প্রতিবছরের মতো এবারও পুজোর আয়োজন করা হয়েছে।এবছর ৪৪তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। আজ সন্ধ্যা থেকেই শুরু হবে পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান। তবে এই পুজোর বিশেষত্ব হল, এখানে কোনও পুরোহিত নন, স্থানীয় রীতি মেনে সমাজের ধামি পুজো করে থাকেন। মূল কালীপুজোর সাতদিন পর এই পুজো অনুষ্ঠিত হয়। সাহুডাঙ্গির আশ্রম ও পাঘালুপাড়ার বাসিন্দাদের…
শিলিগুড়িজগদ্ধাত্রী পুজোর সূচনা করলো শিলিগুড়ির সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি, ফিতে কাটলো দৃষ্টিহীন পড়ুয়ারা
শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ সামাজিক সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য নজির গড়ে পঞ্চম বর্ষের জগদ্ধাত্রী পুজোর সূচনা করলো সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। বিধাননগরের ভীমবার ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন পড়ুয়াদের দিয়ে ফিতে কাটিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা। শুধু উদ্বোধনই নয়, পড়ুয়াদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে তাদের পাশে থাকার বার্তাও দেন পুজো উদ্যোক্তারা। এবারে সুভাষপল্লীর এই পুজোর…
শিলিগুড়িশিলিগুড়ি সংলগ্ন ভোলানাথ পাড়ায় ফাঁকা জায়গা থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির অন্তর্গত ভোলানাথ পাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ভোরে ঘটনাটি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা একটি ফাঁকা জায়গায় ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি…
