জলপাইগুড়ি, ৬ আগস্টঃ ডেঙ্গুর প্রকোপ রুখতে উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি পৌরসভা।মশার লার্ভা ধ্বংস করতে শহরের বিভিন্ন নালা, নর্দমা ও জলাশয়ে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গতবছর জলপাইগুড়ি পৌরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৬ জন। চলতি বছরে আক্রান্ত হয়েছেন ৩ জন।জেলাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে।যেকারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
এদিন প্রথম দফায় শহরের বিভিন্ন জলাশয়ে প্রায় ৪৬ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়। এর পাশাপাশি শহরজুড়ে স্প্রে অভিযান, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার এবং জমে থাকা জল পরিষ্কারের কাজও চলছে বলে জানা গিয়েছে।
