দিল্লি, ১৯ মেঃ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল।গত ২৪ ঘণ্টায় ৪,৯৭০ জন আক্রান্ত হয়েছেন।মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৩৯।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, ১৬৩।গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৮, ৮০২।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৯, ১৭৪জন।
এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার।মোট আক্রান্ত ৩৫, ০৫৮। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১১, ৭৬০।গুজরাতে আক্রান্ত ১১, ৭৪৫।দিল্লিতে আক্রান্ত ১০, ০৫৪।রাজস্থানে আক্রান্তের সংখ্যা ৫, ৫০৭।মধ্যপ্রদেশে আক্রান্ত ৫, ২৩৬। উত্তরপ্রদেশে আক্রান্ত ৪, ৬০৫।





